মাছের ড্রামে ফেনসিডিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুপচাঁচিয়া থানার পুলিশ গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ট্রাকে অভিযান চালিয়ে পোনা মাছ বহনের প্লাস্টিকের ড্রাম থেকে ৫৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।দুপচাঁচিয়া থানা সূত্রে জানা গেছে, বগুড়া-নওগাঁ সড়কের চৌমহনী বাজারের পশ্চিমে লাল ব্রিজের কাছে শুক্রবার রাতে পুলিশের একটি দল টহল দিচ্ছিল। এ সময় একটি মিনিট্রাক নওগাঁ থেকে বগুড়া যাচ্ছিল। পথে ট্রাকটি থামানোর জন্য পুলিশ সংকেত দেয়। কিছু দূর গিয়ে ট্রাকটি থামিয়ে এর চালক ও হেলপার পালিয়ে যান। পুলিশ ট্রাকে সাজানো পোনা মাছ বহনের ড্রামগুলোর মধ্যের দুটি থেকে ৫৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।দুপচাঁচিয়া থানার ওসি নূর ইসলাম বলেন, মাদক ব্যবসায়ীরা সীমান্ত এলাকা থেকে বিভিন্ন কায়দায় ফেনসিডিলসহ নানা ধরনের মাদকদ্রব্য দেশের বিভিন্ন স্থানে পাচার করে।