মাছের পোনা
যশোর সদর উপজেলার চাঁচড়া এলাকার মাছচাষিরা ভোর থেকে কর্মব্যস্ত হয়ে পড়েন পোনা বিক্রিতে। রুই, কাতলা, থাই পাঙাশ, শিং, কই, দেশি মাগুর, সিলভার কার্প, কালবাউশ, মিরর কার্প, মৃগেল, চিতলের পোনা বিক্রি করেন তাঁরা। এর সঙ্গে জাল আর মাছের খাবারও বিক্রি হয়। দেশের বিভিন্ন এলাকা থেকে পোনা কিনতে আসেন ব্যবসায়ীরা। ট্রাক, পিকআপ, নছিমন বোঝাই করে নিয়ে যান বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, কুষ্টিয়া, পাবনা, সাতক্ষীরা, নড়াইল, শরীয়তপুর, মাদারীপুরসহ নানা অঞ্চলে। ছবিগুলো আজ মঙ্গলবার (৩০ জুন ২০১৫) তুলেছেন ফটোসাংবাদিক এহসান-উদ-দৌলা।

চাঁচড়া এলাকায় বিরাট এলাকা জুড়ে গড়ে উঠেছে ছোট ছোট পুকুর। এই পুকুরে নেটের জালে রাখা হয় মাছের পোনা।

পুকুরের জাল থেকে মাছ সংগ্রহ করে তা অন্যত্র নিয়ে যাচ্ছে এক শ্রমিক।

পুকুরের জাল থেকে মাছের ওজন দিচ্ছেন মৎসচাষিরা।

রাস্তার পাশে বড় হাঁড়িতে মাছ নিয়ে বসেছেন পোনা বিক্রেতারা। দেশি মাগুর মাছের পোনা বিক্রি করছেন এক পোনা বিক্রেতা।

দেশের বিভিন্ন অঞ্চল থেকে পোনা কিনতে ট্রাক-নছিমন-পিকআপ এসেছে এলাকা জুড়ে।

ক্ষুদ্র ব্যবসায়ীরা গ্রামে গ্রামে ঘুরে মাছের পোনা বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন।

মাছের পোনা তোলা হচ্ছে পরিবহনে।

দূর-দূরান্তে মাছের পোনা নেওয়ার জন্য পানি নিতে হয় পর্যাপ্ত। কলস প্রতি পাঁচ টাকায় নারীরা তা বহন করছেন।

ট্রাক ভর্তি মাছের পোনা নিয়ে যাওয়া হবে দেশের বিভিন্ন অঞ্চলে।