মাছের পোনা অবমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গতকাল সোমবার দুপুরে ট্রাফিক কার্যালয়ের পাশে করতোয়া নদীতে মাছের পোনা ছাড়া হয়েছে। পুলিশ সুপার গিয়াসউদ্দিন আহ্মদ বিভিন্ন প্রজাতির ৫০ কেজি পোনা অবমুক্ত করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার দীন মোহাম্মদ, পৌরসভার মেয়র তৌহিদুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা আবদুস সালাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মির্জা আবুল কালাম ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার উপস্থিত ছিলেন।
পঞ্চগড় প্রতিনিধি