মাছের পোনা অবমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় জেলার দেবীগঞ্জে সদ্য বিলুপ্ত কাজলদিঘী ছিটমহলের কাজলদিঘীতে মৎস্য পোনা অবমুক্তকরণ ও নির্বাচিত সুফলভোগীদের মধ্যে গবাদিপশু বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব শেলীনা আফরোজা প্রধান অতিথি হিসেবে মাছের পোনা অবমুক্ত ও গবাদিপশু বিতরণ করেন। এ উপলক্ষে এক মতবিনিময় সভা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ, প্রাণিসম্পদ অধিদপ্তরের রংপুর বিভাগীয় উপপরিচালক শহিদুল ইসলাম, জেলা মৎস্য সম্পদ কর্মকর্তা মোশারফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। পঞ্চগড় প্রতিনিধি|