মাছের পোনা অবমুক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার দুবলাগাড়ি বিলে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গতকাল সকালে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের এ বিলে ৫০০ কেজি রুইজাতীয় মাছের পোনা ছেড়ে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলাম, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আলতাব হোসেন চৌধুরী প্রমুখ। উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন জলাশয়ে দেশীয় মাছের চাষ বাড়াতে এ কার্যক্রম চলছে।