মাছের পোনা অবমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের মাধবপুর উপজেলার সোনাই ও খাষ্টি নদীতে গতকাল রোববার দুপুরে ৫০ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী পোনাগুলো অবমুক্ত করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হক, কৃষি কর্মকর্তা জালাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুকুমল রায় প্রমুখ উপস্থিত ছিলেন।