মাছের বাজারে সাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিদিন ভোরবেলা কারওয়ান বাজার পাইকারি মাছের বাজারে ভিড় থাকে প্রচণ্ড। কোনো কোনো দিন এই ভিড় গড়ায় সকাল নয়টা-দশটা পর্যন্ত। এই ভিড়ে মহিলাদের খুব একটা চোখে পড়ে না। এখন ইলিশের মৌসুম চলছে। গতকাল বুধবার আনসার ক্যাম্পের নিচে ইলিশের দোকানে ভিড় উপচে পড়ছে। হঠাৎ কয়েকজন ক্রেতা সাপ সাপ চিৎকার করে ছিটকে পড়লেন। দেখা গেল একজন মহিলার গলায় বিরাট এক সাপ প্যাঁচানো। তিনি যে দোকানে যাচ্ছেন, সেখানে ভিড় কমে যাচ্ছে। প্রায় প্রতিটি দোকান থেকে তাঁকে মাছ দেওয়া হচ্ছে একটা-দুটো করে—টাকি, শোল, মাগুর, শিং, কই, তেলাপিয়াসহ নানা মাছ। চেষ্টা করেও তঁার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। একপর্যায়ে মহিলা উত্তর দিকে একটি দোকানের ডালিতে মাছগুলো ঢেলে দেন। দোকানি কিছু টাকা হাতে দেন। টাকা নেওয়ার পর ওই মহিলা দোকান থেকে কয়েকটি মাছ তুলে থলেতে ভরে বাজার ছেড়ে আস্তে আস্তে রেললাইনের দিকে চলে যান। বিশেষ প্রতিনিধি