মাছের মেলা ঘিরে ১৭ গ্রামে উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শিবগঞ্জ উপজেলার উথলী গ্রামে মাছের মেলাকে কেন্দ্র করে ১৭ গ্রামে লোকজনের বাড়িতে চলছে মেয়ে-জামাতার উৎসব। গতকাল মঙ্গলবার এই গ্রামগুলোর কেন্দ্রস্থল উথলী হাটে এ মেলা বসে।
মেলা উপলক্ষে ভোররাত থেকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে রিকশা, মোটরসাইকেল ও হেঁটে অনেক লোক ভিড় করেন উথলী গ্রামে। পাইকপাড়া, ধোন্দাকোলা, গরীবপুরসহ মেলার পাশের প্রায় ১৭টি গ্রামে চলে মেয়ে-জামাইদের আপ্যায়ন।
এলাকাবাসী বলেন, নবান্ন উৎসব পালন করতে প্রতিবছরই এক দিনের জন্য এ মেলার আয়োজন করা হয়। মাছ আর নতুন চালের ভাত খাওয়াতে গ্রামের লোকজন তাঁদের জামাতা ও মেয়েকে দাওয়াত করেন। আত্মীয়স্বজনকেও দাওয়াত করা হয়। উৎসব পালন করতে এদিন সব ব্যস্ততা বন্ধ রাখেন তাঁরা। মাছের মেলায় যান। যাঁর যাঁর সাধ্যমতো মাছ কেনেন।