মাছের মেলা জুয়া ও অশ্লীল নাচমুক্ত রাখার উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার সদর উপজেলার শত বছরের ঐতিহ্যবাহী শেরপুরের মাছের মেলা জুয়া, অশ্লীল নৃত্য ও লটারিমুক্ত রাখতে প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। পৌষসংক্রান্তি উপলক্ষে প্রতিবছর শেরপুরে এই মাছের মেলা হয়ে থাকে। কাল শুক্রবার এ মেলা শুরু হবে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌষসংক্রান্তি উপলক্ষে প্রায় শত বছর ধরে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে মাছের মেলা হচ্ছে। পাইকারি ও খুচরা মাছ কিনতে বৃহত্তর সিলেটসহ দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো মানুষ মেলায় আসেন। কিন্তু কয়েক বছর ধরে এ মাছের মেলাকে কেন্দ্র করে অনেকটা প্রকাশ্যেই জুয়া ও লটারির আসর বসছে। স্থাপনা তৈরি করে যাত্রাপালার নামে চলে অশ্লীল নাচ। এতে মাছের মেলার সুন্দর পরিবেশ হারিয়ে যেতে বসেছে। এবার এসব অপতৎপরতা বন্ধে মেলার আগে থেকেই এলাকায় মাইকিং এবং ফেসবুকে প্রচার চালানো হচ্ছে।
ফেসবুকে মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অকিল উদ্দিন আহমেদের নামে একটি বিজ্ঞপ্তি প্রচার করা হচ্ছে।