মাছের সঙ্গে শত্রুতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার তালতলী উপজেলার ছাতনপাড়া গ্রামে গত রোববার রাতে দুর্বৃত্তরা মাছের খামারি ওয়াজেদ মোল্লার ছয়টি পুকুরে বিষ প্রয়োগ করেছে। এতে তিন থেকে সাড়ে তিন ইঞ্চি সাইজের প্রায় ২৮ লাখ বিভিন্ন জাতের মাছের পোনা মারা গেছে। পোনাগুলোর বাজারমূল্য প্রায় ৩৫ লাখ টাকা বলে জানিয়েছেন ওয়াজেদ মোল্লা। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘কেউ শত্রুতা করে আমার এই সর্বনাশ করেছে। এখন আমার পথে বসা ছাড়া আর কোনো উপায় নেই।’