মাজহার সভাপতি, শায়ক নির্বাহী পরিচালক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল প্রকাশনা শিল্পের সঙ্গে যুক্ত প্রকাশকদের প্রতিনিধিত্বশীল সংগঠন বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম। পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেডের পরিচালক কামরুল হাসান শায়ক নির্বাহী পরিচালক পদে পুনর্নির্বাচিত হয়েছেন।
গত ২৭ নভেম্বর সমিতির কার্যনির্বাহী কমিটি ২০১৭ গঠিত হয়। এর আগে ছয়জন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তাঁরাসহ মোট ১৮ জন পরিচালকের মধ্য থেকে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। সমিতির সহসভাপতি পদে মেছবাহউদ্দীন আহমদ ও মনিরুল হক, যুগ্ম নির্বাহী পরিচালক পদে নজরুল ইসলাম বাহার ও পরিচালক (অর্থ) পদে মোস্তফা সেলিম নির্বাচিত হয়েছেন।
২৮ ডিসেম্বর নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবে। তিন বছর ধরে ওসমান গণি সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন। বিজ্ঞপ্তি।