মাজহারুল ইসলামের কুলখানি অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের স্থাপত্যশিল্পের পথিকৃৎ মুক্তিযোদ্ধা মাজহারুল ইসলামের কুলখানি অনুষ্ঠিত হয়েছে গতকাল শুক্রবার।বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পরিবারের পক্ষ থেকে এই কুলখানির আয়োজন করা হয়। এতে মন্ত্রী, রাজনীতিক, শিল্পী, সাহিত্যিক, স্থপতি, বুদ্ধিজীবীসহ বিভিন্ন স্তরের ব্যক্তিদের সমাবেশ ঘটে।শুরুতে স্লাইডে স্থপতি মাজহারুল ইসলামের স্থাপত্যকর্মের নিদর্শনগুলোর চিত্র প্রদর্শন করা হয়। এরপর তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়। মাজহারুল ইসলামের বহুমাত্রিক বর্ণাঢ্য জীবন ও কর্মের ওপর আলোকপাত করেন মুক্তিযুদ্ধের উপ-প্রধান সেনাপতি পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, ব্যারিস্টার আমীর-উল ইসলাম, লেখক সৈয়দ শামসুল হক, মুক্তিযোদ্ধা কমল সিদ্দিকী, স্থপতি শামসুল ওয়ারেস, মোবাশ্বের হোসেন, ইশতিয়াক আহমেদ প্রমুখ। পরিবারের পক্ষে পিতার স্মৃতিচারণা করেন তাঁর মেয়ে বিশিষ্ট নজরুলসংগীতশিল্পী ডালিয়া নওশীন।আলোচনা পর্বের পর গুলশান আজাদ মসজিদের ইমামের পরিচালনায় মাজহারুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।