মাঝনদীতে ছিনতাই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা থেকে পটুয়াখালীগামী একটি লঞ্চে গতকাল শুক্রবার মাঝনদীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ‘আঁচল-৫’ নামের ওই লঞ্চের করণিক রেজাউল রিজভীর কাছ থেকে টিকিট বিক্রির টাকা ছিনিয়ে নিয়ে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায় ছিনতাইকারী যুবক। মুন্সিগঞ্জের কাছে নদীতে এ ঘটনা ঘটে। রিজভী জানান, ব্যাগে টিকিট বিক্রির ৩৫ হাজার টাকা ছিল।প্রত্যক্ষদর্শী ও করণিক রিজভীর বর্ণনা থেকে জানা গেছে, টিকিট চেকিংয়ের কাজে রিজভী তিন তলার ডেকে যান। রাত সাড়ে আটটার দিকে ডেকের এক প্রান্তে টিকিট চেক করার একপর্যায়ে দাঁড়িয়ে থাকা সন্দেহজনক এক যুবক আচমকা রিজভীর হাতব্যাগটি ছিনিয়ে নিয়ে নদীতে ঝাঁপ দেয় এবং সাঁতরে তীরে ওঠে।