প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের পাটুরিয়া থেকে ২১টি যানবাহন নিয়ে রাজবাড়ীর দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে আসার কিছুক্ষণ পর রো রো ফেরি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ইঞ্জিন বিকল হয়ে যায়। গতকাল রোববার সকালে প্রায় সাড়ে তিন ঘণ্টা পর ফেরিটিকে উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, রোববার সকাল সাতটার দিকে পাটুরিয়া ঘাট থেকে পণ্যবাহী ১৫টি ট্রাক ও ছয়টি ব্যক্তিগত গাড়ি নিয়ে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে আসে। এর আধা ঘণ্টা পর দৌলতদিয়া ঘাট অ্যাপ্রোচ চ্যানেলে প্রবেশের আগ মুহূর্তে ফেরিটির ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে পাটুরিয়া থেকে উদ্ধারকারী জাহাজ (আইটি-৩৮৯) এসে দীর্ঘক্ষণ চেষ্টার পর বেলা ১১টার দিকে ফেরিটি উদ্ধার করে ঘাটে নিয়ে যায়।