মাঝপথে লিফট বিকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার একটি বিপণিকেন্দ্রের লিফটে গতকাল রোববার ১৫ জন এক ঘণ্টার বেশি সময় ধরে আটকে ছিল। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে দেয়াল ভেঙে তাদের উদ্ধার করেন।অভিযোগ পাওয়া গেছে, লিফটে অপারেটর না থাকায় এবং এতে অতিরিক্ত লোক ওঠায় এই ঘটনা ঘটেছে। আকতারুজ্জামান সেন্টার নামে ওই ভবনের পরিচালনা কর্তৃপক্ষ চৌধুরী অ্যাসেটসের নির্বাহী পরিচালক রেজাউল করিম লিফটচালক না থাকার বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, ‘ধারণক্ষমতার অতিরিক্ত লোক ওঠায় এবং বিদ্যুতের ভোল্টেজ ওঠানামা করায় লিফট চারতলায় গিয়ে আটকে যায়।’ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, উদ্ধার তৎ পরতা আরেকটু দেরি হলে লিফটের তার ছিঁড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।