মাঝারি বৃষ্টিপাতে চট্টগ্রাম নগরে জলাবদ্ধতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম ও আশপাশের এলাকায় গতকাল সন্ধ্যা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। এতে নগরের কয়েকটি এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট সঞ্চালনশীল মেঘমালার কারণে বৃষ্টি হচ্ছে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে।নগরের বহদ্দারহাট, চকবাজার, বাদুরতলা, বাকলিয়া, হালিশহরসহ কয়েকটি এলাকায় সাময়িক জলাবদ্ধতা দেখা দেয়।