মাঝারি মাত্রার ভূমিকম্প
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকাসহ দক্ষিণাঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। গতকাল সোমবার সকাল নয়টা ১৫ মিনিট ৪১ সেকেন্ডে এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাজধানীর আগারগাঁও আবহাওয়া অধিদপ্তরের কার্যালয় থেকে ৪৫৮ কিলোমিটার দূরে, মিয়ানমারের পূর্বাংশে। ভূমিকম্পের কেন্দ্রস্থলে রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৯। ভূমিকম্পের কারণে ক্ষয়ক্ষতিরও কোনো সংবাদ পাওয়া যায়নি।