মাঝি নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ায় একটি পাথরবাহী নৌকা ডুবে মাঝি মো. শাহ আলম (৫৫) নিখোঁজ হয়েছেন। গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথের কাউতলী রেলসেতুর নিচে এ নৌকাডুবির ঘটনা ঘটে। সন্ধ্যা সাড়ে ছয়টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই মাঝির খোঁজ পাওয়া যায়নি। তিনি শহরের ভাদুঘর এলাকার টিঅ্যান্ডটি পাড়ার বাসিন্দা। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, ধারণা করা হচ্ছে স্রোতের টানে তিনি অনেক দূরে চলে গেছেন। ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সৈয়দ ওয়ালিউল্লাহ জানান, খালে মাত্রাতিরিক্ত স্রোত থাকায় তাঁদের পক্ষে উদ্ধারকাজ পরিচালনা করা সম্ভব হয়নি।