মাঝি নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের মাদারগঞ্জে গতকাল বুধবার সকালে জামিরুল (৪৮) নামের এক নৌকার মাঝি যমুনা নদীতে নিখোঁজ হয়েছেন। তাঁর বাড়ি পৌর এলাকার চাঁদপুর গ্রামে।নৌকার যাত্রীরা জানান, শ্যালো ইঞ্জিনচালিত নৌকাটিতে করে তাঁরা প্রায় ৩৫-৪০ জন যাত্রী উপজেলার মির্জাপুর চর থেকে বালিজুড়ি বাজারে যাচ্ছিলেন। পথে কামারিয়ার চর এলাকায় হঠাৎ নৌকার পেছনে থাকা মাঝি জামিরুল নদীতে পড়ে যান।