মাঝি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লঞ্চ থেকে ছোড়া শক্ত দড়ির আঘাতে গত বৃহস্পতিবার বিকেলে বরিশাল নগরের নৌবন্দর এলাকায় মো. আহম্মেদ তালুকদার (৩২) নামের এক মাঝি নিহত হয়েছেন। তিনি নগরের ২৬ নম্বর ওয়ার্ডের টিয়াখালী এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার এমভি টিপু লঞ্চ থেকে ছোড়া দড়ির আঘাতে আহম্মেদ তালুকদার গুরুতর আহত হন। ঢাকায় নেওয়ার পথে রাত আটটার দিকে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় কোনো মামলা হয়নি। বরিশাল অফিস।