মাঝিগাতী ইউনিয়নে ফের সংঘর্ষ আহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের মাঝিগাতী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে গত রোববার দুপুরে ভবানীপুর গ্রামে ফের সহিংসতায় অন্তত আটজন আহত হয়েছেন।আহত ব্যক্তিদের মধ্যে জুবায়ের সিকদারকে (৬০) খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং হেমায়েত সরদার (৬৫) ও লিটু সরদারকে (৪০) গোপালগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আসন্ন নির্বাচনে দুই চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান চেয়ারম্যান হাফিজুর রহমান মুকুল খান ও মুকসুদ খাঁর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে মুকসুদ খাঁর সমর্থক জুবায়ের সিকদার বাড়ি ফেরার পথে শনিবারের সংঘর্ষের জের ধরে প্রতিপক্ষ মুকুলের সমর্থকেরা তাঁকে কুপিয়ে আহত করে। এ খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষ ঢাল-সড়কি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন জানান, শনিবারের সংঘর্ষের জের ধরে এলাকায় নতুন করে কোনো সংঘর্ষ যাতে না হয়, সে জন্য মাঝিগাতী বাজারে দুই পক্ষের লোকজন ও নেতাদের নিয়ে বৈঠক শেষে ফিরে আসার সময় এ সংঘর্ষের খবর আসে।