মাঝির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার নান্দুহার খাল থেকে গতকাল বুধবার ফজলুল হক (৬০) নামের এক মাঝির লাশ উদ্ধার করেছেন স্থানীয় লোকজন। ফজলুল হকের বাড়ি উপজেলার সুটিয়াকািঠ গ্রামে। গত মঙ্গলবার দুপুরে ফজলুল হক সুটিয়াকািঠ গ্রাম থেকে একটি ছোট নৌকায় কাঠ নিয়ে বলদিয়া এলাকার একটি করাতকলে যাচ্ছিলেন। বেলা দুইটার দিকে হঠাৎ ঝোড়ো বাতাস শুরু হলে তিনি নৌকা থেকে খালে পড়ে নিখোঁজ হন। গতকাল বুধবার বেলা ১১টার দিকে নান্দুহার খাল থেকে স্থানীয় লোকজন তাঁর লাশ উদ্ধার করেন।