মাঝিরঘাটে গুদাম ও বসতঘরে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের মাঝিরঘাট এলাকায় গতকাল রোববার ভোরে পাঁচটি চটের গুদাম, দুটি পরিবহন প্রতিষ্ঠানের কার্যালয় ও একটি আধা পাকা বসতঘর আগুনে পুড়ে যায়৷ এতে কেউ হতাহত হয়নি৷
তবে অগ্নিনিয়ন্ত্রণ কার্যক্রমে অংশগ্রহণের সময়ে চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের উপসহকারী পরিচালক ও মিডিয়া সেলের সভাপতি মোহাম্মদ জসিমউদ্দীনের বাঁ পায়ের গোড়ালিতে আঘাত লাগে৷ ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকাল ভোর আনুমানিক পাঁচটা ৫৫ মিনিটে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়৷ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় আগ্রাবাদ, বন্দর ও নন্দনকানন ফায়ার স্টেশনের ১০টি অগ্নিনির্বাপণ যান৷ সকাল আটটা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে৷ অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়৷