মাঝিরঘাটে পণ্য খালাসকালে ক্রেন ছিঁড়ে একজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের মাঝিরঘাটের এ কে খান ঘাটে গতকাল শনিবার পণ্য খালাসের সময় ক্রেন ছিঁড়ে একজন শ্রমিক নিহত হয়েছেন।ওই শ্রমিকের নাম আবদুল হক (৫৮)। তাঁর বাড়ি চাঁদপুরের মতলবে।উল্লেখ্য, মাঝিরঘাটের ১৭টি বেসরকারি ঘাটে পণ্য খালাসের সুবিধা রয়েছে। বহির্নোঙরের বড় জাহাজ (মাদার ভেসেল) থেকে ছোট লাইটার জাহাজে আনা পণ্য এসব ঘাটে খালাস করা হয়।পুলিশ সূত্র জানায়, বিকেল পাঁচটার দিকে জাহাজ থেকে ক্রেন দিয়ে পণ্য খালাস করা হচ্ছিল। ক্রেন থেকে পণ্য নেওয়ার জন্য নিচে দাঁড়িয়ে ছিলেন আবদুল হকসহ কয়েকজন শ্রমিক। এ সময় হঠাৎ ক্রেনের কেবলসহ পণ্য খালাসের খাঁচাটি আবদুল হকের গায়ের ওপর পড়ে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।