মাটি কাটতে বাধা দেওয়ায় হামলা আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মেঘনা নদীর তীরবর্তী নুনেরটেক গ্রামের পাশ থেকে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার সময় বাধা দেন গ্রামবাসী। এ সময় ওই মাটি কাটার কাজে জড়িত সন্ত্রাসীদের হামলায় পাঁচজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানান, বারদী ইউনিয়নের চরাঞ্চল নুনেরটেক গ্রামের পাশ থেকে গতকাল সকালে গ্রামবাসীদের ফসলি জমির মাটি কেটে নিচ্ছিল একদল সন্ত্রাসী। এ সময় গ্রামবাসী তাদের বাধা দেন। পরে সন্ত্রাসীরা গ্রামবাসীর ওপর হামলা চালায়। এতে পাঁচজন আহত হন। একপর্যায়ে গ্রামবাসী একত্র হয়ে প্রতিরোধ গড়ে তুললে সন্ত্রাসীরা দুটি খননযন্ত্র ফেলে পালিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা আবদুল করিম ও জহিরুল ইসলাম জানান, বালু সন্ত্রাসীরা খননযন্ত্রের ভেতরে টেঁটা, বল্লম এবং লাঠিসোঁটা মজুত করে রেখেছিল। ওই অস্ত্র দিয়ে তারা গ্রামবাসীর ওপর হামলা চালায়। সন্ত্রাসীদের ছোড়া একটি টেঁটা নুনেরটেক গ্রামের মোশাররফ নামের এক তরুণের বুকে বিদ্ধ হয়। ঘটনার খবর পেয়ে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইমরান আহমেঞ্চদের নেতৃত্বে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে মজিবুর রহমান ও হেলাল উদ্দিন নামের দুই শ্রমিককে আটক করে থানায় নিয়ে যায়।