মাটি কাটায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের মানিকনগর গ্রামে মেঘনা নদীর পাড়ে অবৈধভাবে মাটি কাটায় গত বুধবার বিকেলে মো. জামাল (২৮) নামের এক ব্যক্তিকে তিন দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভূমি) ওয়ালিউল হাসান। আদালত সূত্রে জানা যায়, বুধবার বিকেলে মানিকনগর গ্রামে মেঘনা নদীর তীরে অবৈধভাবে মাটি কাটা অবস্থায় শ্যামগ্রাম ইউনিয়নের নাসিরাবাদ গ্রামের বাসিন্দা জামালকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে ওই দণ্ডাদেশ দেওয়া হয়। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহম্মেদ বলেন, জামালকে গতকাল জেলা কারাগারে পাঠানো হয়েছে।