প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের লোহাগড়ায় পরিত্যক্ত অবস্থায় ১ হাজার ৯২৫টি গুলি এবং এসএলআরের দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে ১ হাজার ৮৭৫টি এসএলআরের গুলি। গতকাল শনিবার সকালে লোহাগড়া সরকারপাড়ায় নির্মাণাধীন একটি বাড়ির মাটি খুঁড়তে গিয়ে শ্রমিকেরা এসব গুলি দেখতে পান। গুলিগুলো তিনটি মরিচা ধরা ভাঙা বাক্স এবং একটি হাঁড়িতে ছিল। লোহাগড়া থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, গুলিগুলো মরিচা ধরা। এগুলো অকেজো বলে মনে হচ্ছে। ধারণা করা হচ্ছে, মুক্তিযুদ্ধের সময় এগুলো মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল।