মাটি খুঁড়ে পাওয়া পাঞ্জাসদৃশ ‘গাছ’ নিয়ে চাঞ্চল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষের হাতের করতল আকৃতির এবং শেকড়ের মতো দেখতে এক গাছ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সদর উপজেলার রসুলপুর গ্রামে। কিছুটা বিচিত্র দর্শন এ ‘গাছটিকে’ দেবতা মনে করে ভক্তিতে পূজা করা শুরু করেছেন স্থানীয় হিন্দুধর্মাবলম্বীরা।গ্রামের লোকজন জানান, গত শনিবার সকালে শ্রীপ্রসাদের বাড়ির পাশের বাঁশঝাড় থেকে মুড়া তুলতে গেলে রেখা রানী নামের এক কিশোরীর নজরে পড়ে গাছটি। সে খেলার জন্য সেটা তুলে দেয় তিন বছর বয়সী ছোট বোন তৃপ্তিকে। মা মাঠুরী রানীর নজরে এলে তিনি জানতে চান রেখা তা কোথায় পেয়েছে। বাঁশের মুড়া খুঁড়তে গিয়ে পাওয়া গেছে শুনেই ব্যাপারটাকে ‘ভগবানের লীলা’ আখ্যায়িত করে ভক্তিতে প্রণাম করতে শুরু করেন তিনি। মাঠুরী সবাইকে বলেন, এটা দেবতার হাত।ঘটনাটির কথা অল্প সময়ের মধ্যে ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। অনেক মানুষ ভিড় জমান বাড়িটিতে। সেই ‘দেবতার হাতকে’ তুষ্ট করতে এখন চলছে পূজা-অর্চনা আর দান-দক্ষিণা।গতকাল মঙ্গলবার দুপুরে মাঠুরী রানীর বাড়িতে গিয়ে দেখা যায়, গাছটিকে ভক্তি জানাতে একটি মন্দির তৈরি করা হয়েছে। মন্দিরের মেঝেতে মাদুর বিছিয়ে তার ওপরে কাঁসার থালায় ঘটি বসিয়ে তাতে রাখা হয়েছে এটি।দুই ফুট দৈর্ঘ্যের শেকড়ের মতো ‘গাছটি’ দেখতে অনেকটা হাতের করতল বা পাঞ্জা আকৃতির। তাতে রয়েছে চারটি আঙুলের মতো অংশ, যার শীর্ষে আবার সাদা নখের মতো রয়েছে।মন্দিরের বাইরে ভিড় করেছিলেন কয়েক শ মানুষ। তাঁরা ভক্তি জানাতে টাকা বা ফল দিয়েছেন।এ বিষয়ে ঠাকুরগাঁও সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রধান আবদুল গফ্ফার বলেন, ‘অনুমান করা হচ্ছে যে এটা বাঁশগাছেরই অংশবিশেষ। কোনো কারণে সেটা হাতের পাঞ্জার আকৃতি ধারণ করেছে।’রেখা রানী জানায়, পরে আরও মাটি খুঁড়লেও গাছটির শেকড় পায়নি সে।ঘরিহরপুর গ্রামের গোঁসাই হজেন্দ্র গোস্বামী বলেন, ‘কলিকালে ভগবান কখন কীরূপে আবির্ভূত হবেন, কেউ বলতে পারে না। এটা ভগবানেরই লীলা। তাই সবাই এই ভক্তি করছি।’