মাটি খুঁড়ে মিলল সরকারি ওষুধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের মধ্য রামচন্দ্রপুর কমিউনিটি ক্লিনিকের মাটি খুঁড়ে গতকাল রোববার প্রায় ১৫ হাজার টাকা মূল্যের সরকারি ওষুধ উদ্ধার করেছে পুলিশ। পলাশবাড়ী থানার পুলিশ জানায়, সকালে স্থানীয় লোকজন মাটির নিচে ওষুধ আছে বলে থানায় খবর দিলে পুলিশ মাটি খুঁড়ে ওষুধগুলো উদ্ধার করে। থানার ওসি মজিবুর রহমান বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তবে কাউকে আটক করা হয়নি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাহানা বানু বলেন, এ বিষয়ে তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে।