প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার খালিয়াজুরি উপজেলায় ঘরের ভিটা মেরামতের জন্য মাটি কাটতে গিয়ে মাটির নিচে চাপা পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তাঁর নাম সবিতা আক্তার (৩০)। তিনি সদরের ছোটহাটি গ্রামের অনির মিয়ার স্ত্রী। গতকাল মঙ্গলবার দুপুরে ওই দুর্ঘটনা ঘটে। এলাকার কয়েকজন বলেন, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে সবিতা আক্তার বাড়ির সামনে নদীতে মাটি কাটতে যান। নদীর পাড়ের সুড়ঙ্গ থেকে মাটি কাটার সময় হঠাৎ ওপরের মাটি ধসে পড়ে। তিনি ওই মাটির নিচে চাপা পড়েন। চিৎকার শুনে স্থানীয় ব্যক্তিরা উদ্ধার করে তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পথে বেলা দুইটার দিকে তিনি মারা যান। খালিয়াজুরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সওকত আলী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নেত্রকোনা প্রতিনিধি