মাটি চাপায় দুই স্কুলছাত্রের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার মুরাদনগর উপজেলার গোমতী নদীর পাড় ধসে মাটি চাপায় দুই স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা হলো রনি চক্রবর্তী ও মাধবচন্দ্র বিশ্বাস। এ ঘটনায় তপন চন্দ্র সরকার নামে আরেক ছাত্র গুরুতর আহত হয়েছে।স্থানীয়রা জানায়, মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ মালিশাইর গ্রামের রনি চক্রবর্তী (১৫), মাধবচন্দ্র বিশ্বাস (১৪), তপন চন্দ্র সরকার (১০) কয়েকজন বন্ধু মিলে গত মঙ্গলবার দুপুরে নদীর পাড়ের একটি গর্তে বসে গল্প করছিল। এলাকাবাসী অভিযোগ করে মাটি ব্যবসায়ীরা অপরিকল্পিতভাবে মাটি কেটে ওই গর্ত করে। আকস্মিক ওই গর্তের পাড় ধসে মাটি চাপায় রনি চক্রবর্তী ও মাধবচন্দ্র বিশ্বাস ঘটনাস্থলেই মারা যায়। তপন চন্দ্র সরকারকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।