মাটি চাপায় শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের সদর উপজেলায় রূপসা ব্রিকস নামের একটি ইটের ভাটায় মাটি চাপা পড়ে একজন শ্রমিক নিহত ও আরও দুজন আহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও ভাটার শ্রমিকেরা জানান, উপজেলার মান্দারী বাজারের পাশে অবস্থিত ওই ইটভাটার মাঝি (সর্দার) মো. সুলতান আহমঞ্চদ গতকাল সকালে ভাটায় শ্রমিকদের মাটি কাটার নির্দেশ দেন। নির্দেশ পেয়ে মো. দুলাল, আবু তাহেরসহ তিনজন শ্রমিক মাটি কাটার কাজ শুরু করেন। বেলা দেড়টার দিকে মাটির বড় একটি খণ্ড ওপর থেকে পড়লে তাঁরা চাপা পড়েন। খবর পেয়ে অন্য শ্রমিক ও স্থানীয় লোকজন গিয়ে মাটি খুঁড়ে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর তিনজনকে উদ্ধার করেন। গুরুতর অবস্থায় তাঁদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে বেলা তিনটার দিকে মো. দুলাল মারা যান। দুলাল সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের পুকুরদিয়া গ্রামের মো. নুরুল আমিনের ছেলে।সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. তাজুল ইসলাম বলেন, এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।