মাটিচাপা অবস্থায় যুবকের লাশ উদ্ধার, গ্রেপ্তার ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর নওগাঁ সদর উপজেলার শিমুলিয়া গ্রামের তুহিন হোসেনের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে একই গ্রামের আবদুল মজিদের বাড়ির আঙিনায় মাটিতে পুঁতে রাখা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
ওই ঘটনায় আবদুল মজিদকে প্রধান আসামি করে তুহিনের বাবা আবুল হোসেন সদর থানায় মামলা করেছেন। এতে জড়িত সন্দেহে পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন ছলে হাসান (৩০), তাঁর মা হাসনা বেগম (৫০), স্ত্রী বন্যা (২৭), মো. জাকারিয়া (৩৩), শাহিনুল ইসলাম (২৫) ও শুকুর আলী (৪১)।
নিহত ব্যক্তির পরিবার ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, তুহিন হোসেন গত সোমবার গার্ক নামের একটি বেসরকারি সংস্থার সমিতি থেকে ২০ হাজার টাকা ঋণ তোলেন। পরদিন তিনি ১৮ হাজার টাকা নিয়ে গরু কেনার জন্য রানীনগর উপজেলার উদ্দেশে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। শুক্রবার পরিবারের লোকজন জানতে পারে তুহিনকে মেরে আবদুল মজিদের বাড়ির আঙিনায় মাটিচাপা দেওয়া হয়েছে। বিষয়টি পুলিশকে জানালে গতকাল ওই জায়গা খনন করে লাশ পাওয়া যায়।