মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামান্য বৃষ্টি হলেই রংপুরের বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়নের খামারপোল খিয়ারপাড়া গ্রামে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে জনসাধারণের চলাচল করতে সমস্যা হয়। মধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়নাল হক ব্যক্তিগত অর্থায়নে ওই গ্রামে কালভার্ট নির্মাণের উদ্যোগ নেন। গতকাল সোমবার পৌর শহরের জাদুনগর গ্রামের শ্রমিক আশরাফুল ইসলাম , রবিউল ইসলাম ও নওশাদ আলী সেখানে গর্ত করা শুরু করেন। একপর্যায়ে ওপরের মাটি চাপা পড়ে আশরাফুল ঘটনাস্থলেই মারা যায়। বদরগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, ‘একজন শ্রমিকের মৃত্যুর সংবাদ শুনেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’