মাটিচাপায় দুই বোনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কল্যাণপুর গ্রামে গর্তে খেলার সময় মাটিচাপা পড়ে দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, সোমবার বিকেলে উপজেলার কল্যাণপুর গ্রামের আবদুর রাজ্জাকের মেয়ে রুনা (৬) ও রেশমা (৮) বাড়ির সন্নিকটে একটি নালার মাটির গর্তে খেলছিল। একপর্যায়ে মাটির স্তূপ তাদের ওপর পড়লে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। সন্ধ্যা পর্যন্ত দুই বোন বাড়িতে ফিরে না এলে পরিবারের লোকজন তাদের খোঁজ করতে বের হয়। পরে ওই গর্ত থেকে মাটি খুঁড়ে তাদের লাশ উদ্ধার করা হয়।