মাটির দেয়াল ধসে নানি-নাতনির মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গতকাল সোমবার মাটির দেয়াল ধসে নানি ও নাতনি মারা গেছেন। নিহত ব্যক্তিরা হলেন উপজেলার শাখাহার ইউনিয়নের পিয়ারাপুর মাদারপাড়া গ্রামের মহির উদ্দিনের স্ত্রী মনোয়ারা বেগম (৫০) এবং তাঁর নাতনি ঊর্মি আক্তার (৩)।
গোবিন্দগঞ্জ থানার পুলিশ সূত্র জানায়, গতকাল সকাল ১০টার দিকে মনোয়ারা বেগম তাঁর নাতনি ঊর্মিকে নিয়ে বাড়ির আঙিনায় মাটির তৈরি ঘরের কাছে কাজ করছিলেন। হঠাৎ ঘরের দেয়াল ধসে তাঁদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই ঊর্মি মারা যায়। টের পেয়ে প্রতিবেশীরা মনোয়ারাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।