প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা ভূমি কার্যালয়ে ‘মাটির বন্ধন’ নামের একটি তথ্যকেন্দ্র চালু করা হয়েছে। গত বুধবার বিকেল পাঁচটায় উপজেলা ভূমি কার্যালয়ে তথ্যকেন্দ্রের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ আবদুল হাই। এ উপলক্ষে সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমার সভাপতিত্বে ও সহকারী ভূমি কর্মকর্তা নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি দেওয়ান রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক বিন জামান, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আবদুল কাইয়ুম খান, মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস প্রমুখ।