মাটির মান নষ্ট না করে উৎপাদনশীলতা বাড়ানোর আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রমবর্ধমান জনসংখ্যার চাপে খাদ্য উৎপাদন বাড়ানোর জন্য জমিতে অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহার করা হচ্ছে। এর ফলে মাটির মান কমে যাচ্ছে। তাই ফসলের উৎপাদনশীলতা বাড়ার সঙ্গে সঙ্গে মাটির মানের যেন ক্ষতি না হয় সে ব্যাপারে বিজ্ঞানীদের লক্ষ রাখতে হবে। গত বুধবার রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) আয়োজিত ‘জলবায়ুর প্রেক্ষাপটে ভূমির যথাযথ ব্যবহার’ শীর্ষক দুই দিনের কর্মশালায় অংশগ্রহণকারীরা এ কথা বলেন। দুই দিনের এ কর্মশালায় কৃষি গবেষণায় নিয়োজিত প্রতিষ্ঠানগুলো ছাড়াও বন বিভাগ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয় ও বিএআরসিসহ ৩০টি প্রতিষ্ঠানের ৮০ জন বৈজ্ঞানিক কর্মকর্তা অংশ নেন। বিজ্ঞপ্তি।