প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাটির উর্বরতা বৃদ্ধি ও মাটির স্বাস্থ্য সুরক্ষা অত্যাবশ্যক হয়ে পড়েছে। এ ক্ষেত্রে হাওরাঞ্চলসহ ফসলি জমিতে ধঞ্চের চাষ বাড়ানো প্রয়োজন। গতকাল সোমবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয় মিলনায়তনে আয়োজিত এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। এতে কৃষক ও মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তারা অংশ নেন। অধিদপ্তরের মৌলভীবাজার কার্যালয়ের উপপরিচালক আবদুল জলিল মিয়ার সভাপতিত্বে কর্মশালা উদ্বোধন করেন অধিদপ্তরের সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক এ কে এম রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অধিদপ্তরের সিলেট অঞ্চলের উপপরিচালক সাইফুল ইসলাম ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) সিলেটের যুগ্ম পরিচালক আবদুস সোবহান। কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য দেন মৌলভীবাজার সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাজী লুৎফুল বারী প্রমুখ।