মাটিরাঙ্গায় পাহাড়িদের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার পাইনদং ইউনিয়নের বান্দরপাড়া এলাকায় পাহাড়িদের বাড়িতে বাঙালিরা হামলা চালিয়ে তাদের বাড়িঘরে আগুন দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালককে অপহরণের ঘটনাকে কেন্দ্র করে আজ বেলা তিনটায় বাঙালিরা মিলিত হয়ে পাহাড়িদের গ্রামে হামলা চালায়। এতে পাহাড়িদের সাতটি ঘর পুড়ে গেছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর জানা যায়নি।

এদিকে হামলার ঘটনা নিয়ন্ত্রণের জন্য পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

খাগড়াছড়ির জেলা প্রশাসক মাসুদ করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।