মাটিরাঙ্গায় মেয়র ও কাউন্সিলরদের সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের সংবর্ধনা দিয়েছে কমিউনিটি পুলিশিং কমিটি।
এ উপলক্ষে গতকাল শনিবার মাটিরাঙ্গায় কমিউনিটি পুলিশিং কার্যালয়ে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাদাত হোসেন টিটোর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজ্যরী চৌধুরী, পুলিশ সুপার মো. মজিদ আলী, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামসুল হক, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া।
অনুষ্ঠানে মাটিরাঙ্গা থানার পক্ষ থেকে মাটিরাঙ্গা পৌরসভার নবনির্বাচিত মেয়র, কাউন্সিলরসহ উপজেলার ২০ জন ব্যক্তিকে শুভেচ্ছা স্মারক দেওয়া হয়।