মাটিরাঙ্গায় অস্ত্রসহ দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার গোমতি ইউনিয়নের শুভরঞ্জনপাড়া থেকে গতকাল শনিবার দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পলাশপুর জোনের সদস্যরা অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে। আটক দুজন হলেন গণতান্ত্রিক যুব ফোরামের মাটিরাঙ্গা উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সুশান্ত ত্রিপুরা (২৫) ও পাহাড়ি ছাত্র পরিষদের উপজেলা শাখার সদস্য অমল ত্রিপুরা (১৮)।