মাটিরাঙ্গায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলার মাটিরাঙ্গা উপজেলায় লাকড়িবোঝাই ট্রাকের চাপায় তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে গতকাল শনিবার সকালে মাটিরাঙ্গা পৌর সদরের নতুনপাড়া এলাকায়।
নিহত তিন মোটরসাইকেল আরোহী হলেন উপজেলার বলিচন্দ্রপাড়ার ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক মো. আলমগীর হোসেন (২৫), আলিম রাইটারপাড়ার মো. রবিউল ইসলাম (৪০) ও মো. সেলিম মিয়া (৪২)।