মাটিরাঙ্গায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির মাটিরাঙ্গা বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনে গতকাল শনিবার থেকে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু হয়েছে। মেলার আয়োজক মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন। মেলার উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল কাজী শামশের উদ্দীন।
এতে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম মশিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক ও মাটিরাঙ্গা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রশান্ত কুমার ত্রিপুরা। বক্তব্য দেন মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর মোহাম্মদ মোহতাছিম বিল্লাহ, মাটিরাঙ্গা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হাসেম প্রমুখ। মেলায় ১২টি বিদ্যালয়ের স্টল রয়েছে। এসব স্টলে ৩৭টি বিজ্ঞান প্রকল্প প্রদর্শন করা হচ্ছে।