মাটিরাঙ্গায় ভারতীয় নাগরিক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের পূর্ব খেদাছড়া এলাকা থেকে ভারতীয় এক নাগরিককে গতকাল রোববার ভোরে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তাঁকে সহযোগিতার অভিযোগে আরও দুজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের পরে মাটিরাঙ্গা থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। আটক ভারতীয় নাগরিক ত্রিপুরা রাজ্যের দক্ষিণ সাররুম থানার বেলতলি গ্রামের গৌতম ত্রিপুরা (১৮)। তিনি মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের পূর্ব খেদাছড়া এলাকার রবিসুন্দর কার্বারিপাড়ার রামচন্দ্র চাকমার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। গৌতম ত্রিপুরাকে সহযোগিতার অভিযোগে বিজিবির সদস্যরা রামচন্দ্র চাকমা (৪৫) ও তাঁর ছেলে লক্ষ্মী চাকমাকে (২৩) আটক করে।