মাটিরাঙ্গায় মা সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির মাটিরাঙ্গার বনশ্রী বিদ্যানিকেতনে ২৭ সেপ্টেম্বর মা সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে িশশুস্বাস্থ্য নিয়ে মায়েদের ধারণা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিকিৎসক নুসরাত কামাল।
শিশুস্বাস্থ্য সম্পর্কে নুসরাত কামাল বলেন, শিশুরা জীবনের প্রথম শিক্ষাগুলো মায়েদের কাছ থেকেই পায়। শিশুর প্রথম শিক্ষক মা। তাই সবার আগে মায়েদের সচেতন হতে হবে। মা সচেতন হলে সন্তান সুস্থ জীবন নিয়ে বড় হয়ে উঠবে। মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম মশিউর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাদাত হোসেন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরণজয় ত্রিপুরা, বনশ্রী বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মো. আবু বকর ছিদ্দিক প্রমুখ।