মাটিসন্ত্রাস বন্ধে একজনকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে কৃষকদের ফসলি জমির মাটি লুটের সঙ্গে জড়িত এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা দুইটার দিকে ‘মাটিসন্ত্রাস’ বন্ধে ভ্রাম্যমাণ আদালত ওই এলাকায় অভিযান চালান।
নির্বাহী হাকিম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম জাকারিয়া ওই আদালত পরিচালনা করেন। তিনি বলেন, জামপুর ইউনিয়নের ১০টি গ্রামে কৃষকদের ফসলি জমির মাটি প্রভাবশালী ব্যক্তিরা জোর করে কেটে নিয়ে ইটভাটায় বিক্রি করছিলেন। এর দায়ে পাকুন্দা গ্রামের আবদুস সালামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ওই এলাকার কৃষকদের জমির মাটি কাটা বন্ধ করে দেওয়া হয়েছে।