মাঠ ও পার্ক মুক্ত করার দাবিতে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পার্ক, খেলার মাঠ ও উন্মুক্ত জায়গা ক্রমাগত বেদখল হচ্ছে। সেখানে মেলা বসছে, হচ্ছে রাজনৈতিক দলের অনুষ্ঠান। শিশু, কিশোর, যুবকেরা মাঠে খেলতে পারে না; প্রয়োজনে মানুষ হাঁটতে পারে না। এসব পার্ক, মাঠ দখলমুক্ত করার দাবি করেছে দুটি পরিবেশবিষয়ক প্রতিষ্ঠান।গতকাল শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে রাজধানীর পার্ক ও মাঠ দখলমুক্ত করাসহ আরও কিছু দাবিতে যৌথভাবে ছাত্র-যুব সমাবেশের আয়োজন করে গ্রিন ভয়েস ও ডব্লিউবিবি ট্রাস্ট নামের দুটি প্রতিষ্ঠান।সমাবেশে আয়োজকেরা খেলার মাঠ, উন্মুক্ত স্থান, উদ্যান ও প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন ২০০০ বাস্তবায়নের দাবি জানান। তাঁরা বলেন, নগরের পার্ক আর খোলা জায়গার ওপর ভূমিদস্যুদের দৃষ্টি পড়েছে। যখন যে দল ক্ষমতাই আসছে, তাদের সহায়তায় কিছু সুবিধাভোগী জায়গা দখল করছে। খেলার মাঠের পুরোটা কিংবা অংশবিশেষ ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেওয়া হচ্ছে। উদাহরণ দিয়ে বক্তারা বলেন, মোহাম্মদপুর শহীদবাগ মাঠ ও খিলগাঁও তালতলা উচ্চবিদ্যালয় মাঠ ব্যবসায়ীদের কাছে ভাড়া দেওয়া হয়েছে। এ ছাড়া আসাদগেট নিউ কলোনি মাঠ ও সিদ্ধেশ্বরী মাঠে সব সময় গাড়ি পার্ক করা থাকে। বিজ্ঞপ্তি।