মাঠ ছাড়লেন এক ‘রশীদ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের কালাই পৌরসভায় এবার মেয়র পদে তিন ‘রশীদ’ মনোনয়নপত্র দাখিল করে চাঞ্চল্য সৃষ্টি করেছিলেন। এই তিন ‘রশীদ’ হলেন শহরের ব্যবসায়ী আবদুর রশীদ তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সদস্য মামুনুর রশীদ সরদার এবং ছাত্রলীগের সাবেক নেতা আ ন ম বজলুর রশীদ। এঁদের মধ্যে ব্যবসায়ী আবদুর রশীদ শেষ পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এখন প্রতিদ্বন্দ্বিতার ময়দানে আছেন বজলুর রশীদ ও মামুনুর রশীদ। বজলুর রশীদ দোয়াত-কলম ও মামুনুর রশীদ কাপ-পিরিচ মার্কা নিয়ে লড়ছেন। দুই রশীদই পেশা উল্লেখ করেছেন ব্যবসা। বজলুর রশীদের নগদ ৬০, আর মামুনুর রশীদের নগদ ৫০ হাজার টাকা রয়েছে। প্রথম জনের ব্যাংকে সাড়ে ১৭ এবং দ্বিতীয়জনের ৩৩ হাজার টাকা জমা আছে। দুজনই অন্যের সাহায্য-সহায়তায় নির্বাচনী খরচ চালাবেন বলে জানিয়েছেন।