মাঠ থেকেও নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরে মাঠ থেকেও নেই। গুরুত্বপূর্ণ খেলার মাঠগুলো বছরের একটি সময়জুড়ে ব্যস্ত থাকে। মাঠে বসে মৌসুমি বাজার ও মেলা। কোনো কোনো মাঠ এখন যানবাহনের টার্মিনাল। বেশ কয়েকটি মাঠ বিভিন্ন বিদ্যালয়ের অধীনে থাকা সত্ত্বেও সেগুলোর অধিকাংশই খেলাধুলা করার অনুপযোগী। এ কারণে বর্তমানে চট্টগ্রাম শহরে খেলার মতো মাঠ বলতে গেলে নেই। মাঠগুলো খেলার অনুপযোগী হওয়ায় নগরের শিশু-কিশোরেরা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে। চট্টগ্রাম নগর ঘুরে বেহাল মাঠগুলোর ছবি গত সপ্তাহে তোলা।

খোঁড়াখুঁড়ির কারণে বেহাল জাম্বুরি মাঠ।
খোঁড়াখুঁড়ির কারণে বেহাল জাম্বুরি মাঠ।
পলোগ্রাউন্ড মাঠে স্থাপন করা হচ্ছে মেলার বিভিন্ন স্থাপনা।
পলোগ্রাউন্ড মাঠে স্থাপন করা হচ্ছে মেলার বিভিন্ন স্থাপনা।
লালদীঘি মাঠে নিয়মিত জনসভার আয়োজন করা হয়।
লালদীঘি মাঠে নিয়মিত জনসভার আয়োজন করা হয়।
আউটার স্টেডিয়াম মাঠের মাঝখানে সুইমিংপুল তৈরি করা হচ্ছে।
আউটার স্টেডিয়াম মাঠের মাঝখানে সুইমিংপুল তৈরি করা হচ্ছে।
বাকলিয়া সিটি করপোরেশন স্টেডিয়াম মাঠের যেখানে-সেখানে জমে থাকে পানি।
বাকলিয়া সিটি করপোরেশন স্টেডিয়াম মাঠের যেখানে-সেখানে জমে থাকে পানি।